গুলি করে হত্যার পর পাঁচ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগরে আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে গুলি করে একজনকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাহিদুল ইসলাম সুমন (৩০)। তিনি সার ব্যবসা প্রতিষ্ঠান শোভন ট্রেডার্সের ব্যবস্থাপক ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সোয়া একটার দিকে সুমন অভয়নগরের নওয়াপাড়ায় ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে বাইরে আসেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।অভয়নগর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।