গুলি চালিয়ে, লাঠিপেটা করে ধর্মঘট প্রত্যাহার চাই না: নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ধর্মঘট করা অবৈধ ও অযৌক্তিক নয়। তবে শ্রম আইনের ২১০ ধারা মেনে ধর্মঘট করা উচিত।’ তিনি বলেন, ‘আমরা চারদলীয় জোট সরকারের মতো গুলি চালিয়ে, লাঠিপেটা করে ধর্মঘট প্রত্যাহার করাতে চাই না। চাই সমঝোতার মাধ্যমে সমাধান।’ তিনি আজ রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত শ্রমিকেরা ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আজ সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি কর্মসূচি শুরু করেন। কর্মবিরতির কারণে বন্দর জেটিগুলোতে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।গতকাল শনিবার শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের উদ্যোগ নেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তবে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত সাড়ে সাত ঘণ্টা বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।