গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-১০ গতকাল মঙ্গলবার গভীর রাতে গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন ছিনতাইকারী মিজানুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে । দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব চুনকুটিয়া মুসলিমপাড়া মনোয়ারা জামে মসজিদের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুরের কাছে একটি দেশি পাইপগান ও একটি শটগানের কার্তুজ পাওয়া গেছে।র্যাব-১০-এর কর্মকর্তা এনামুল কবীর জানান, গতকাল রাতে র‌্যাবের একটি দল যাত্রীবেশে রিকশায় করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব চুনকুটিয়া মুসলিমপাড়া মনোয়ারা জামে মসজিদের দিকে যায়। মসজিদের উত্তর পাশে পৌঁছলে একদল ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তারা র‌্যাব সদস্যদের পরিচয় পেয়ে গুলি শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে র‌্যাব বাঁ পায়ে গুলিবিদ্ধ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। মিজানুরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।