গুলিবিদ্ধ অবস্থায় র্যাবের হাতে তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গতকাল রোববার রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রফিক (৩০), হারুন (৩০) ও সাইফুল ইসলাম (২০)। তাঁদের কাছ থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি রিভলবার ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। র্যাব-২-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন আবু খালেদ আল মামুন জানান, গতকাল মধ্যরাতে আগারগাঁও তালতলা এলাকায় র্যাব-২-এর সাদা পোশাকের ছিনতাই প্রতিরোধকারী দল ওই তিনজনকে ধরে ফেলে। এ সময় তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই তিনজন পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।