গুলিস্তানে বাটাবাজারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তানের বাটাবাজারে গতকাল শুক্রবার রাত একটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন লাগার সাড়ে চার ঘণ্টা পর আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ঢাকার ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, আগুনে প্রথম ও দ্বিতীয় তলার বাটার শো-রুম এবং তৃতীয় তলায় গুদামে রাখা অধিকাংশ মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা মিজানুর রহমান জানাতে পারেননি। তাত্ক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি।তবে বাটা কর্তৃপক্ষ বলছে, আগুনে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।