গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় বইয়ের প্রকাশক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে হজরত গোলাপ শাহ মাজারসংলগ্ন সড়কে বাসের চাপায় আবদুল লতিফ (৫০) নামের একজন প্রকাশক নিহত হয়েছেন। লতিফ মানিকগঞ্জের দোলৗতপুরের বন্যা গ্রামের বাসিন্দা। তিনি সূত্রাপুরে থাকতেন।আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোলাপশাহ মাজার থেকে রাস্তা পারাপারের সময় আজমেরী পরিবহনের একটি বাস লতিফকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।উল্লেখ্য, আবদুল লতিফ সোহাগ বুক ডিপো নামে একটি প্রকাশনী সংস্থার প্রকাশক ছিলেন।