গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় গতকাল শনিবার বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ ব্যক্তি নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছেন।দুর্ঘটনার শিকার ব্যক্তিরা সবাই আধাসামরিক বাহিনীর সাবেক সদস্য। সরকারের পুনর্নবায়ন প্রকল্পে তাঁরা কাজ করছিলেন। বেতন সংগ্রহের জন্য তাঁরা গুয়াতেমালার টুটুয়াপা শহরে যাচ্ছিলেন। পার্বত্য পথে চালক বেশ দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন। মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। বাসটিতে ৬০ জনের মতো যাত্রী ছিলেন। গুয়াতেমালার পার্বত্য এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।—বিবিসি।