গুয়েতেমালার সাবেক প্রেসিডেন্টকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়েতেমালার একটি আদালত সে দেশের সাবেক প্রেসিডেন্ট আলফনসো পোরটিলোকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রে আলফনসোর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা চলছে।যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে শিশুদের জন্য কাজ করে এমন একটি দাতব্য সংস্থার অর্থ চুরি ও পাচার করা এবং রাষ্ট্রীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ আনলে গত জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তাঁকে গুয়েতেমালা নগরের একটি কড়া-নিরাপত্তা কারাগারে আটক করে রাখা হয়েছে।বিবিসি অনলাইনের একটি প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের একটি জুরি পোরটিলোর বিরুদ্ধে গঠিত অভিযোগে বলে, সাবেক এই প্রেসিডেন্ট সরকারি তহবিল থেকে কোটি কোটি ডলার আত্মসাত্ করেন। এ অর্থের একটি অংশ তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেন।গুয়েতেমালা কর্তৃপক্ষও তাঁকে সে দেশের প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা এক কোটি ৫০ লাখ ডলার গায়েব হয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছে।পোরটিলো (৫৮) বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি এসব অভিযোগকে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেছেন। ২০০৪ সালে তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হলে তিনি মেক্সিকোয় পালিয়ে যান। পরে ২০০৮ সালে সেখান থেকে তাঁকে দুর্নীতির অভিযোগে স্বদেশে ফেরত পাঠানো হয়।