গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে বাড্ডায় দম্পতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব বাড্ডায় ববি (১১) নামের এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে আজ মঙ্গলবার এক দম্পতিকে আটক করা হয়েছে। আটক দম্পতির নাম সোলায়মান মণ্ডল ও দিতা বেগম।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল রাত তিনটার দিকে সোলায়মান-দিতা দম্পতির বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে ববির লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আজ সকালে পুলিশ ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।ওয়াজেদ আলী আরও জানান, ববির বাড়ি রংপুর। তার বাবার নাম নওয়াব আলী।প্রতিবেশীদের অভিযোগ, সোলায়মান-দিতা দম্পতি ববিকে পিটিয়ে হত্যা করেছেন, তবে ওই দম্পতি পুলিশের কাছে দাবি করেছেন, ববির ডায়রিয়া হয়েছিল। এতেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।