গৃহবধূ কনিকা হত্যা: আলী হোসেন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশু আদরের বাবা আলী হোসেনকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৪ মাস বয়সী শিশু আদরের মা কনিকা আক্তার খুন হওয়ার পর থেকে বাবা আলী হোসেন পলাতক ছিলেন। সব হারিয়ে এখন নানা-নানির কাছে রয়েছে ১৪ মাসের জান্নাতুল ইসলাম আদর।পুলিশ জানিয়েছে, রাজধানীর ২১ পূর্ব গোড়ানের ভাড়া বাসায় স্বামীসহ থাকতেন কনিকা। গত রোববার রাতে কোনো একসময় ওই বাসাতেই কনিকাকে (২০) শ্বাস রোধ করে খুন করেন আলী হোসেন এবং এরপর পর দিন সকালে আদরকে ৫২ উত্তর গোড়ানে তার নানি নাসিমা বেগমের কাছে রেখে আসেন। তখনো নাসিমা বেগম জানতেন না যে তাঁর মেয়ে আর নেই। সোমবার দুপুরে ঘরের দরজা ভেঙে কনিকার লাশ উদ্ধার করে পুলিশ।কনিকা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বালিশ চাপা দিয়ে ও মোটা সুতা (কাইতন) গলায় পেঁচিয়ে কনিকাকে তাঁর স্বামী হত্যা করেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।