গৃহশ্রমিক হিসেবে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহশ্রমিক হিসেবে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার বন্ধে সরকার শিগগিরই একটি আইন করতে যাচ্ছে। আজ বুধবার দুপুরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, গৃহশ্রমিক হিসেবে কাজ করা শিশুরা যেন বঞ্চনার শিকার না হয়, নতুন আইনে সেটি নিশ্চিত করা হবে। এ ছাড়া অনেক ক্ষেত্রে গৃহশ্রমিক রাখতে গিয়ে গৃহকর্তা প্রতারণার শিকার হন। গৃহকর্তা ও গৃহকাজে নিয়োজিত শিশুশ্রমিক—উভয়ের স্বার্থ যেন রক্ষা করা যায়, তা আইনে নিশ্চিত করা হবে।