গৃহস্থালি কাজে গ্যাস-সংযোগ পাওয়া কঠিন হবে: পেট্রোবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলা কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছে যে গৃহস্থালি কাজে গ্যাসের সংযোগ পাওয়া কঠিন হবে। এতে আরও জানানো হয়, সরকার নীতিগতভাবে মনে করে, পাইপলাইনে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে জনগণের জ্বালানি-সমস্যা নিরসনের জন্য এলপিজির সরবরাহ বাড়ানো হবে এবং দাম কমানো হবে।নতুন গ্যাস পাওয়া গেলে বিদ্যুত্ উত্পাদন ও শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া হবে। আজ বেলা ১২টার দিকে পেট্রোবাংলার সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।পেট্রোবাংলা আরও জানায়, গত দুই বছরে দেশে প্রায় ২৮ কোটি ঘনফুট গ্যাসের উত্পাদন বেড়েছে। একই সঙ্গে বড়পুকুরিয়ায় কয়লার উত্পাদন বেড়েছে। কিন্তু চাহিদা ও সরবরাহের যে হিসাব করা হয়েছে, তাতে দেখা যায় দেশে গ্যাসের ঘাটতি কমেনি।সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক ও জ্বালানিসচিব মো. মেজবাহউদ্দিন বক্তব্য দেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।