গৃহহীনদের প্রতিষ্ঠান পরিদর্শনে উইলিয়াম-কেট (ভিডিও)
গৃহহীনদের দেখতে বের হয়েছিলেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। গত বুধবার রাতে হঠাত্ করেই তাঁরা লন্ডনে গৃহহীন যুব সম্প্রদায়ের জন্য নির্মিত ‘সেন্টার পয়েন্ট’ দাতব্য প্রতিষ্ঠানটিতে যান। এ সময় কেটের পরনে ছিল জলপাই রঙের একটি পোশাক, কোমরে পরেছিলেন কালো রঙের বেল্ট। আর উইলিয়াম ছিলেন একেবারে সাধারণ পোশাকে। তিনি সাদা শার্টের ওপর নীল রঙের সোয়েটার পরা ছিলেন। লন্ডনের সেন্টার পয়েন্ট দাতব্য সংস্থাটির সঙ্গে জড়িয়ে আছে প্রয়াত প্রিন্সেস ডায়নার স্মৃতি। তিনিই প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত করিয়ে দেন। এরই ধারাবাহিকতায় প্রিন্স উইলিয়াম প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচয় করিয়ে দেন মিডলটনের। এই দম্পতি সেন্টার পয়েন্টে স্বাস্থ্যসম্মত রান্নার বিষয়ে সেশনে শরিক হন। এ সময় তাঁদের খুবই হাসিখুশি দেখাচ্ছিল। উইলিয়াম তো রীতিমতো নেচেছেনও। এই নাচ দেখে হাসি ফোটে কেটের মুখেও।