গেজেট প্রকাশের পর প্রশাসক নিয়োগ: নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঢাকা সিটি করপোরেশন ভাগ করার আইনটি গেজেট আকারে প্রকাশ করার পর প্রশাসক নিয়োগ করা হবে। এখন গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে। আজ বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে পানি সরবরাহ ও স্যানিটেশন বিষয়ক ‘সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান’ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। গেজেট কবে প্রকাশ হবে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, এক থেকে তিনদিন লাগতে পারে। জাহাঙ্গীর কবির বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার সমালোচনা করে বলেন, ‘তিনি ফেয়ার ওয়েল নিয়েছেন। এখন ফেয়ারওয়েল নেওয়ার পর কোন নৈতিকতায় তিনি কোর্টে গেলেন আবার হরতালও ডাকলেন।’