গেটকো ক্রপ হেলথ পণ্যের মোড়ক উন্মোচন
গেটকো এগ্রো ভিশন লিমিটেডের গেটকো ক্রপ হেলথের (বালাইনাশক ও সার) অভিষেক ও পণ্যের মোড়ক উন্মোচন ২০ অক্টোবর স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গেটকো গ্রুপের চেয়ারম্যান কে এম খালেদ এবং সভাপতিত্ব করেন গেটকো এগ্রো ভিশন লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেটকো ক্রপ পরিচালক কে এম রাকিব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক আলতাফ হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বগুড়ার যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল কাফী এবং আলাউদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গেটকো গ্রুপের পরিচুঝুালক কে এম রাকিব হাসান এবং গেটকো ক্রপ হেলথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এই বিজনেস ইউনিটের শুরুর ইতিহাস ও বিভিন্ন দিক উপস্থিত সবার সামনে তুলে ধরেন ফাহিদ শামস। আলোচনা পর্ব শেষে বগুড়া জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজমিলুর রহমান পণ্যের মোড়ক উন্মোচন করেন এবং কে এম খালেদ বেলুন ওড়ানো ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে গেটকো ক্রপ হেলথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।