ডিস্টিলারি রোড দীননাথ সেন রোড রজনী চৌধুরী রোড শশীভূষণ চ্যাটার্জি লেন সত্যেন্দ্রকুমার দাস রোড সাবেক শরাফতগঞ্জ লেন
গেন্ডারিয়ায় থাকি...
গেন্ডারিয়া একটা সময় অভিজাত এলাকা হিসেবে পরিচিত ছিল। তার কিছু নিদর্শন এখনো পাওয়া যায় সেখানে। তবে ঘনবসতির কারণে এখন নানা নাগরিক সমস্যা জেঁকে বসেছে পুরো গেন্ডারিয়ায়। এর বেশির ভাগ পড়েছে ডিসিসির ৮১ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডবাসীর গর্ব আর সমস্যা নিয়ে এই আয়োজনএকনজরে ওয়ার্ড ৮১জনসংখ্যা৭৫ হাজারভোটার২৫ হাজার ২০৩ জনডিএমপি থানাগেন্ডারিয়া থানাপ্রাথমিক বিদ্যালয়ছয়টিসরকারি হাসপাতালএকটিপুকুরএকটিখেলার মাঠএকটিযা কিছু গৌরবেরগেন্ডারিয়া নামটি কীভাবে এল? এ নিয়ে কিংবদন্তির ঢাকা গ্রন্থে নাজির হোসেন লিখেছেন, এখানে প্রচুর গেন্ডারি (আখ) চাষ করা হতো। এ জন্য এলাকাটির নাম হয়ে যায় গেন্ডারিয়া। ১৮৮৫ সাল থেকে অভিজাত শ্রেণী এখানে বসবাস শুরু করে। একে আবাসিক এলাকা করার পেছনে স্কুল পরিদর্শক রায় সাহেব দীননাথ সেন ও ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান আনন্দচন্দ্র রায় সহায়তা করেন।এলাকাটিতে রয়েছে খ্যাতনামা আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সাধনা ঔষধালয়’। রসায়নবিদ বাবু যোগেশচন্দ্রের হাত ধরে প্রতিষ্ঠা পায় প্রাচীন ও বিখ্যাত এই ঔষধালয়টি। সাধনা ঔষধালয়ের পাশের গলিপথটি ‘সাধনার গলি’ হিসেবে পরিচিত। সাতসকালে এই গলিতে দেখা যাবে বানরের বাঁদরামো। কারণ তখন বানরেরা ভিড় করে সাধনা ঔষধালয় চত্বরে। এখানে নিয়মিত বানরের পরিচর্যা করা হয় আর খাবার দেওয়া হয় বলে জানান সাধনা ঔষধালয়ের একজন কর্মী।একসময় শিল্প-সাহিত্যের চর্চা ও সাংগঠনিক ক্ষেত্রে পুরান ঢাকার আদর্শ ছিল গেন্ডারিয়া এলাকা। এখানে আছে গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা। এখানে আরও রয়েছে মহিলা সমিতির একটি প্রশিক্ষণকেন্দ্র। রয়েছে নগর সমাজসেবাকেন্দ্রের একটি শাখা। প্রতিষ্ঠান দুটিতে স্বল্প খরচে নানা বিষয়ে প্রশিক্ষণলাভের সুযোগ রয়েছে। খাবারের জন্যও খ্যাতি আছে গেন্ডারিয়া এলাকার। এখানকার ৩৩/এ রজনী চৌধুরী রোডে রয়েছে সোনা মিয়ার দইয়ের দোকান। প্রায় ৬০ বছর আগে এটি চালু হয়। এখানে মিষ্টি বেচাবিক্রিও চলে। দোকানটি এখন পরিচালনা করছেন সোনা মিয়ার ছেলে মোতালেব হোসেন।অচল সড়কগেন্ডারিয়ার তনুগঞ্জ মোড়ে বাস থেকে নামতেই কাঠফাটা রোদ। এখানে গেন্ডারিয়া রুটের বাসগুলো নিয়মিত থামে। কিন্তু সড়কটিতে নেই কোনো যাত্রীছাউনি। এখানকার ডিস্টিলারি রোডে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের রোদ আড়াল করতে দেখা গেল। আবার শরতের এই সময়টায় হঠাৎ রোদ-বৃষ্টির খেলায় নাকাল হয় এখানকার বাসিন্দারা।এখান থেকে ডিস্টিলারি রোড ধরে সামনে যেতেই দেখা গেল আবর্জনার স্তূপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য পণ্যাগার ও রাসায়নিক পরীক্ষাগার দপ্তরের সামনেই রয়েছে এই স্তূপ। পুরো গেন্ডারিয়া এলাকার ময়লা এনে জমা করা হয় এখানে। ফলে সড়কটির শুরুতেই এমন ভোগান্তিতে পড়ে বাসিন্দারা। আবার সড়কটি ধরে একটু এগিয়ে গেলে দেখা মিলবে রজনী চৌধুরী রোডের। এখানকার কংক্রিটের সড়কের বেশির ভাগ জায়গায় ফাটল ধরেছে। কোথাও গর্তে জমে আছে কাদাপানি। আবার নর্দমার ময়লা তুলে রাখা হয়েছে সড়কের ধারেই। এমন চিত্র রয়েছে পুরো এলাকাজুড়েই।শরাফতগঞ্জ লেনেরও বেশির ভাগ রাস্তার কংক্রিটের ঢালাই ফেটে গেছে। আবার পয়োনিষ্কাশন সংযোগের ঢাকনাও বেহাল। তাই গর্ত মাড়িয়ে পথ চলতে দুর্ভোগে পড়ে বাসিন্দারা। সত্যেন্দ্রকুমার দাস রোডের নর্দমাগুলোও আটকে আছে। এদিকে দীননাথ সেন রোডের ৩৭ নম্বর বাড়ির কাছে পয়োনালা ফেটে ময়লা পানিতে সয়লাব। এমনটি বছর খানেক ধরে চলছে বলে জানান দীননাথ সেন রোডের আবু হেনা।আবার শশীভূষণ চ্যাটার্জি লেন আর শরাফতগঞ্জ লেনের ম্যানহোলের ঢাকনাগুলো উঁচু করে বসানো হয়েছে। এ কারণে পথচারীদের পথ চলতে হোঁচট খেতে হয়।তিন টুকরো মাঠডিস্টিলারি রোডেই দেখা মিলবে ধূপখোলা মাঠের। একসময় ঢাকার বনেদি মাঠ ছিল ধূপখোলা। বছর কয়েক আগেও ধূপখোলা মাঠের একপাশে দাঁড়ালে অন্য পাশ দেখা যেত না। এই বিরাট আকারের মাঠটি এখন তিন টুকরো হয়ে গেছে। পাশের একটি ভবনের ছাদ থেকে দেখা মেলে মাঠের তিন টুকরো অবস্থার। এর এক ভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাগে পড়েছে। এক ভাগ ইস্ট অ্যান্ড ক্লাবের ভাগে। আর বাকিটুকু রাখা হয়েছে গেন্ডারিয়াবাসীর জন্য।এলাকা ঘুরে দেখা গেছে, এলাকাবাসীর জন্য রাখা মাঠের অংশটুকু এখন বন্ধ রয়েছে। এ কারণে এলাকার শিশু-কিশোরেরা নিজেদের মাঠে খেলতে পারছে না। মাঠের এই অংশের ফটকে ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার প্রজেক্টের’ সাইনবোর্ড টানানো। এতে ভেতরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। মাঠে চলছে উড়ালসেতুর স্লাব তৈরির কাজ।ধূপখোলা মাঠের কোনো অংশেই বসার কোনো গ্যালারি নেই। ফলে মাঠ ঘিরে থাকা ডিসিসি মার্কেটের দোকানঘরগুলোর ছাদগুলোয় বসে খেলা দেখতে হয়। আবার ছাদগুলোও বিপজ্জনক হয়ে পড়েছে। কোথাও কোথাও ছাদ ভেঙে গেছে। কংক্রিট ফেটে লোহার রড বেরিয়ে পড়েছে কোথাও। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য রাখা অংশ ফাঁকা পেয়ে এখানকার শিশু-কিশোরেরা খেলার আসর বসাত। এখন সেটিও বন্ধ আছে। মাঠে ঢোকার পথে বেঁধে রাখা হয়েছে গরু। আরও আছে ছাগলের পাল। গেন্ডারিয়ার কিশোর রুমেল জানায়, আগে ধূপখোলা মাঠের এই অংশে খেলা হতো নিয়মিতভাবেই। এখন গরু-ছাগল চরে বলে সে আর খেলতে আসে না। সড়কের ওপর বাজারধূপখোলা মাঠের চারধারে রয়েছে ডিসিসির ধূপখোলা মার্কেট। এই মার্কেটের চারপাশ ঘিরে বসেছে অবৈধ আরও কিছু দোকান। সেগুলো বসানো হয়েছে ডিস্টিলারি রোডের জায়গা আটকে। তাই সড়কটির এক-তৃতীয়াংশই দখল হয়ে যায় কাঁচাবাজারের জন্য।এতে যানবাহন চলাচল আর হাঁটাচলা দুটোই বিঘ্নিত হচ্ছে। ১৭ সেপ্টেম্বর দুপুরবেলায় দেখা যায়, একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ঠায় দাঁড়িয়ে আছে। বারবার হর্ন দেওয়ার পরও সড়কটি ফাঁকা হচ্ছিল না। পরে সেটি অন্য পথে চলে যায়। কাঁচাবাজারের এমন উৎপাতে এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করে। ১১৩ ডিস্টিলারি রোডের বাসিন্দা আহসান উল্লাহ বলেন, পথ চলায় এই সমস্যা মেনে নেওয়া যায় না। আবার কাঁচাবাজারের ব্যবসায়ী সবুর বাদশা জানান, প্রতিদিন ‘তোলা’ দিয়ে এখানে বসতে হয়। তাই কেউ কিছু বলতে এলে দোকানিরা খেপে যায়। এতে ঝগড়াও হয় মাঝেমধ্যে। কাঁচাবাজারের ব্যবসায়ীরা যে হইহল্লা করেন, তাতে টিকে থাকা দায়। আবার দিনের শেষে কাঁচাবাজারের উচ্ছিষ্ট সড়কে ফেলে রেখে হয়। সন্ধ্যার পর এখানে জমে থাকে ময়লার স্তূপ।পুকুরে প্রশান্তিগ্রীষ্মের খরতাপে শান্তি এনে দিতে পারে একটি পরিষ্কার পানির পুকুর। পুরান ঢাকায় গোসল করার মতো পুকুর নেই বললেই চলে। অথচ গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডে গিয়ে দেখা মিলল গেন্ডারিয়া পুকুরের। একদল কিশোর ডুবসাঁতারে মেতে উঠেছিল পুকুরটিতে।পুকুরের চারপাশে লোহার গ্রিলের বেষ্টনী দেওয়া। আর একদিকে রয়েছে একটি ঘাট। এখানে সিঁড়িতে বসে যে কেউ গোসল করতে পারে। তবে এলাকার বাসিন্দা হানিফ আহমেদ জানান, পুকুরের পানি বেশ কয়েক দিন ধরে অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। আবার মাছ চাষ করার জন্য ঘাটের ফটকও বন্ধ রাখা হচ্ছে। তাই গোসলের সুবিধা এখন মিলছে না। আরেক বাসিন্দা শরীফ হোসেন জানান, পুকুরের মাছ চাষের আয় থেকে এলাকার মসজিদের উন্নয়ন করা হবে।আর গেন্ডারিয়ার কিশোর তমাল বলল, ‘পুকুরের গেট বন্ধ থাকা না-থাকা একই কথা। আমাগোর মন চাইলে গেট টপকাইয়া গোসল কইরা আসি। এইটাই তো মজা!’গেন্ডারিয়া পুকুর সম্পর্কে লেখক ও নজরুল গবেষক হায়াৎ মামুদ জানান, গেন্ডারিয়া পুকুর অনেক বড় ছিল, এক পাড় থেকে অন্য পাড়ের দূরত্ব ছিল বিশাল। সেই পুকুর তো এখন ইতিহাস।মাদকের আখড়াশশীভূষণ চ্যাটার্জি লেনে আসতে চোখে পড়ে সড়কের ধারের নলকূপ। এখানে নলকূপ থেকে পানি নেওয়ার ব্যবস্থা রয়েছে। অথচ নলকূপের ওপরের মুখ ও হাতলটি নেই। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় মাদকসেবীদের কারণে নলকূপের মুখ খুলে রাখা হয়। খোলা নলকূপটি থাকে পাশের একটি দোকানঘরে। স্থানীয় কারও পানির দরকার হলে নলকূপের মুখ চেয়ে নিয়ে পানি তুলতে হয়। কাজ শেষে আবার মুখটি রেখে আসতে হয় দোকানঘরে। স্থানীয় মাদকসেবীদের উৎপাতে এমন করতে হয় বলে জানান দোকানঘরের মালিক পরিমল দাস।এদিকে গেন্ডারিয়ায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য পণ্যাগার আর কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার। ডিস্টিলারি রোডের এই দুটি প্রতিষ্ঠান আলাদা সাইনবোর্ড টানিয়ে প্রতিষ্ঠানের ভেতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। অথচ প্রতিষ্ঠান দুটির সীমানা নির্ধারক বেষ্টনী ভেঙে গেছে অনেক আগেই। আর ভেতরে মাদকসেবীদের অবাধ আনাগোনা।সত্যেন্দ্রকুমার দাস রোডের বাসিন্দা সালেহউদ্দিন জানান, মাদকদ্রব্য পণ্যাগারের একশ্রেণীর অসাধু কর্মচারীর যোগসাজশে বাইরের সড়কে অবাধে মাদক বেচাবিক্রি হয়। সেই মাদক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তাই এখানে মাদকসেবীদের আনাগোনা বেশি।এদিকে দীননাথ সেন রোড আর ডিস্টিলারি রোড দুটি গিয়ে মিলেছে ঘুণ্টিঘর এলাকায়। ঘুণ্টিঘর এলাকায় রয়েছে রেলওয়ে বস্তি। বস্তিতে অসামাজিক কার্যকলাপ হয় বলে জানান এখানকার একাধিক বাসিন্দা। আবার বস্তিতে পুলিশি অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা দীননাথ সেন রোড আর ডিস্টিলারি রোড ব্যবহার করে পালানোর জন্য। তাই ডিস্টিলারি রোড আর দীননাথ সেন রোডের এই সড়কটি দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।