গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম (৩৫) ও ওমর ফারুক (৩২) নামে দোকানের দুই কর্মচারী আহত হয়েছেন। আহত কর্মচারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বুধবার দুপুরে গেন্ডারিয়ায় ‘এম মোসলেম টেইলার্স অ্যান্ড ফেব্রিকস’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিক মোসলেম উদ্দিন প্রথম আলোকে জানান, বেশ কিছুদিন থেকে মুঠোফোনে ইমন ও রবিন নামের দুই যুবক তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আজ দুপুরে দুজন যুবক ওই দোকানে এসে মালিককে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করে চলে যান। এতে ওই দোকানের দুই কর্মচারী জাহাঙ্গীর ও ফারুক হাত-পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।