গেন্ডারিয়ায় সীমানাপ্রাচীর ধসে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়ায় নির্মাণাধীন একটি ভবনের সীমানাপ্রাচীর ধসে আজ মঙ্গলবার সকালে রিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন আহত হন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গেন্ডারিয়া হাইস্কুলের কাছে একটি আবাসন কোম্পানির নির্মাণাধীন ভবনের সীমানাপ্রাচীরের পাশ দিয়ে রিকশাচালক ও পথচারীরা যাচ্ছিলেন। এ সময় হঠাত্ প্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর আহত একজন মারা যান।