গেরিলা শ্রেষ্ঠ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ প্রদানের ঘোষণা করা হয়েছে।তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাককে ‘আজীবন সম্মাননা’র জন্য মনোনীত করার কথা জানানো হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এশা ইউসুফ ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত গেরিলা। গেরিলা চলচ্চিত্রের জন্য নাসির উদ্দিন ইউসুফকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বাসসের খবরে এসব কথা জানানো হয়।‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রের জন্য ফেরদৌস আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘গেরিলা’ চলচ্চিত্রের জন্য জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’-এর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত হয়েছেন এম এ আলমগীর। ‘কে আপন কে পর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। একই চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত হয়েছেন ববিতা।শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র: ফখরুল আরেফীন প্রযোজিত আল-বদর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত লোকনায়ক কাঙাল হরিনাথ; শ্রেষ্ঠ সংগীত পরিচালক: হাবিব ওয়াহিদ (প্রজাপতি); খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা: শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান); শ্রেষ্ঠ শিশু শিল্পী: সেমন্তী (খন্ডগল্প-১৯৭১); শ্রেষ্ঠ কাহিনিকার: মুহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ); শ্রেষ্ঠ চিত্র নাট্যকার: নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা); শ্রেষ্ঠ গায়ক: কুমার বিশ্বজিত্ (মা আমার চোখের মণি); শ্রেষ্ঠ গায়িকা: ন্যান্সি (প্রজাপতি); শ্রেষ্ঠ গীতিকার: শফিক তুহিন (প্রজাপতি); শ্রেষ্ঠ সুরকার: ইমন সাহা (কুসুম কুসুম প্রেম); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: এল. অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ); শ্রেষ্ঠ শব্দ-গ্রাহক: রতন পাল (আমার বন্ধু রাশেদ); শ্রেষ্ঠ সম্পাদক: সামির আহমেদ (গেরিলা); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: অনিমেষ আইচ (গেরিলা); শ্রেষ্ঠ মেকাপম্যান: মো. আলী বাবুল (গেরিলা) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: শিমূল ইউসুফ (গেরিলা)।