গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চলছে
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থা তঁার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। তবে প্রাথমিক অভিযোগ প্রমাণের মতো তথ্যপ্রমাণ সংগ্রহ করার পর এ বিষয়ে ট্রাইবু্যনালে আবেদন করা হবে। আজ রোববার দুপুরে বেইলি রোডের কার্যালয়ে ট্রাইবু্যনালের তদন্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় সংস্থার সদস্য মো. নুরুল ইসলাম ও শ্যামল চেৌধুরী উপস্থিত ছিলেন।আবদুর রাজ্জাক বলেন, চিহ্নিত ২০ জন যুদ্ধাপরাধীকে লক্ষ্য করে তদন্তকাজ শুরু হয়। গোলাম আযম পূর্ব পাকিস্তান রক্ষা কমিটির উদ্যোক্তা ছিলেন। স্বাধীনতার পরও তিনি এ উদ্যোগ নেন। তঁার আদেশে তত্কালীন পূর্ব পাকিস্তানে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপকর্ম সংঘটন করতে আলবদর ও রাজাকারদের প্রশিক্ষণ দেওয়া হয়।তদন্ত সংস্থার কার্যক্রম প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, প্রথম ধাপের যুদ্ধাপরাধের তালিকা ধরে তদন্তকাজ অগ্রসর হচ্ছে। দ্বিতীয় ধাপে অপরাধীদের গুরুত্ব অনুসারে তদন্ত করা হবে। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে তঁার বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিক অবস্থায় পিরোজপুরে এবং পরবর্তী সময়ে সারা দেশে তঁার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।