গোদাগাড়ীতে পুলিশের মামলায় আসামি ২০০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল রোববারের সহিংসতার ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। এ ছাড়া গতকাল জারি করা ১৪৪ ধারা আজ সোমবারও বহাল আছে।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাদী হয়েছেন উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান। আর হত্যা মামলার বাদী হয়েছেন এসআই আতাউর রহমান। দুই মামলায় অজ্ঞাত দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে ১৪৪ ধারা বহাল আছে। গতকাল সেখানে এ আদেশ জারি করা হয়েছিল।