গোদাগাড়িতে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়িতে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আহতদের গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন—গোদাগাড়ি উপজেলার জটাবটতলা গ্রামের জোছনা রানী (৬০), ঘুণ্টিগ্রামের সুরাইয়া খাতু ন(১৮), মেরিনা (৩০) এবং বাসের হেল্পার রাহী গ্রামের শ্যামল কুমার (২০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীর গোদাগাড়িগামী অপু এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস গোদাগাড়ির দিগ্রামের জামতলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি ডানপাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং বাসের সামনের অংশ দমুড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। ঘটনার পর গাড়ির চালক মাসুদ পালিয়ে যান। পরে দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মেরিনা মারা যায়।গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা করা হচ্ছে।