গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই, মহিলাসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ি উপজেলার কামারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গনকা মহল্লার ফারদিন নামের এক শিশু তরিকুল, চাঁপাইনবাবগঞ্জের চর শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নিয়াজ উদ্দিনের দুই ছেলে দিদারুল ইসলাম ও আলস আলী এবং একই গ্রামের সানাউল্লাহর ছেলে মোহাম্মদ আলী। এ ছাড়া গোদাগাড়ি হাসপাতালে ভর্তি হওয়ার পর একজন অজ্ঞাত পরিচয় মহিলা মারা যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী গৌড় স্পেশালের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টেম্পোকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এ সময় রাজশাহী থেকে যাওয়া মালবাহী একটি ট্রাক ফের টেম্পোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দিদারুল ইসলাম, আলস আলী ও মোহাম্মদ আলী মারা যান। এঁরা তিনজনই শ্রমিক। পরে গোদাগাড়ি হাসপাতালে মারা যান অজ্ঞাতনামা এক মহিলা।অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ফারদিন ও তরিকুল মারা যায়। ফারদিনের বাবা ফিরোজ (৩৬) ও মা মিনিয়ারা (৩০) গুরুতর আহত হয়েছেন।পুলিশ জানায়, এ ঘটনায় আহতদের মধ্যে গোদাগাড়ির ডোমকুলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুলিয়ারা বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, ঘটনার পর গোদাগাড়ি থানার পুলিশ বাস আটক করলেও ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। গোদাগাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।