গোপনভাবে বিচারকাজ পরিচালনার আবেদন করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্ত্রী বিদিশার দায়ের করা মামলার বিচারকাজ গোপনভাবে পরিচালনা করতে আদালতে আবেদন করলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত আবেদন করা হলে পারিবারিক আদালতের বিচারক শাম্মী আকতার তা মঞ্জুর করেন এবং আগামী ১ নভেম্বর বিচারকাজের দিন ধার্য করেন।এ ব্যাপারে বিদিশা বলেন, ‘এরশাদ ধূর্ত ও প্রতারক। আদালতের জেরায় তাঁর আসল চরিত্র ফাঁস হয়ে যাবে বলে তিনি এমন আবেদন করেছেন। জেরার ফলে তাঁর অনেক ব্যক্তিগত গোপন বিষয়ও প্রকাশ হয়ে যেতে পারে। এ কারণে তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলতে চান।’জানা গেছে, আদালতে উপস্থিত অনেকেই এরশাদের এমন আবেদনে হতভম্ব হয়েছেন। কারণ, সাধারণত মামলায় নারীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য গোপন বিচারের আবেদন করে থাকেন। উল্লেখ্য, নাবালক ছেলে এরিককে এরশাদের কাছ থেকে নিজের হেফাজতে নেওয়ার জন্য বিদিশা এ মামলা করেছেন। ইউএনবি