গোপালগঞ্জ প্রেসক্লাব এলাকায় তিনটি বোমাসদৃশ বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ প্রেসক্লাব এলাকা থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পুলিশ প্রেসক্লাবের গেটের পাশ থেকে একটি এবং বিপরীত দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনের গেটের পাশ থেকে আরও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।পুলিশ জানায়, সকালে হাঁটতে আসা লোকজন লাল টেপে পেঁচানো বোমাসদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করা বস্তু খুলে পুলিশ দেখে, জর্দার বড় কৌটায় মোটা বালি এবং লোহার টুকরা ভরে লাল টেপ দিয়ে পেঁচানো হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।