গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।গতকাল শুক্রবার রাত নয়টা থেকে প্রায় তিন ঘণ্টা জেলা প্রশাসকের সঙ্গে বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমঝোতা বৈঠকের পর নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, গতকাল রাতে প্রায় তিন ঘণ্টা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। আর সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানান, আমরা পুলিশ প্রশাসনকে দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়েছি। এ ছাড়া বৈঠকে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ইজি বাইকসহ কোনো অবৈধ যানবাহন চলাচল করেতে পারবে না। পরে সড়কগুলোতে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হবে। তার পরও অবৈধ যান নিয়ে কেউ যদি মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে চলাচল করে, তাদেরও জরিমানা ও লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।গতকাল রাতের বৈঠকে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডি এম মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনউজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী খান আবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহম্মদ ইউসুফ আলী, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুসহ অনেকেই উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, নছিমন-করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধসহ অন্যান্য দাবিতে জেলার বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্যপরিষদ গতকাল সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।