গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরে গতকাল সোমবার রাতে পারভীন রেখা (৪০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।। শহরের মৌলভীপাড়ায় নিজের বসতবাড়িতে ঘটনাটি ঘটে।গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আকবর আলী মোল্যা গতকাল এশার নামাজে পড়ার জন্য স্ত্রীর সঙ্গে ওজু করেন এবং পাড়ার মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি ফিরে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে স্ত্রী পারভীন রেখা ঝুলছেন। ওই সময়ই তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। পরে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে যায়। বোরহান উদ্দিন আরও জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।