গোপালগঞ্জে এক ইভ টিজারকে এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে আনিসুর রহমান (৩৪) নামের এক ইভ টিজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঈদের দিন গতকাল বুধবার সন্ধ্যায় শহরের চিত্রবাণী সিনেমা হলে এক কিশোরীকে নাজেহাল করার সময় পুলিশ আনিসুরকে গ্রেপ্তার করে।গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিয়ার রহমান জানান, গোপালগঞ্জ বীণাপাণি সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী তার বড় ভাইয়ের সঙ্গে ওই সিনেমা হলে সিনেমা দেখতে যায়। এ সময় নেশাগ্রস্ত আনিসুর রহমান মেয়েটির হাত ধরে টানাটানি করেন। সঙ্গে থাকা বড় ভাই প্রতিবাদ করলে আনিসুর রহমানের সঙ্গে তার হাতাহাতি হয়। এ সময় সিনেমা হল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ সিনেমা হল থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোতাচ্ছিমুল ইসলাম তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।