গোপালগঞ্জে ওএমএসের ১৩৫ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিরাইল গ্রাম থেকে ১৩৫ বস্তা ওএমএসের চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল আছে। উদ্ধার হওয়া চালের দাম দুই লাখ ৩৬ হাজার ২৫০ টাকা। কাশিয়ানী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের নূর ইসলামের বাড়িতে অভিযান চালায় । এ সময় তাঁর বাড়ির গুদাম ঘর থেকে খোলা বাজারে বিক্রির জন্য রাখা ওই পরিমাণ চাল উদ্ধার করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূর ইসলাম শিকদার পালিয়ে যায়। থানার উপপরিদর্শক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছেন।