গোপালগঞ্জে গির্জায় বোমা হামলা মামলায় মুফতি হান্নান ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় বোমা হামলা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আজ রোববার তাঁকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক মোল্লা সাইফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ দুপুরে র্যাব, ডিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুফতি হান্নানকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, ২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় সাপ্তাহিক প্রার্থনা চলাকালে বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত এবং কমপক্ষে অর্ধশত লোক আহত হন।