গোপালগঞ্জে চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গতকাল শুক্রবার রাতে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাবু মোল্লা (২৫)। তিনি ঢাকা-খুলনা মহাসড়কে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজার থেকে একজন যাত্রী সাবুর মোটরসাইকেলে ওঠে। পথে আরও দুজন গোপালগঞ্জ যাওয়ার কথা বলে তাঁর মোটরসাইকেলে ওঠে। রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফাকিরপাড়ায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা সাবুকে রাস্তার পাশে নিয়ে হত্যা করে। পরে তাঁর লাশ পানিতে ফেলে দেয়। এ সময় এলাকাবাসীর চিত্কারে মোটরসাইকেল রেখেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবুর লাশ উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রমেশ বিশ্বাস প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে।’