গোপালগঞ্জে জামিন পেলেন মাহমুদুর রহমান
গোপালগঞ্জে দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আদালত আগামী ১৮ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ২০১০ সালের ২৫ এপি্রল দৈনিক অামার দেশ পত্রিকায় ‘যুদ্লাপরাধীর তালিকায় অাওয়ামী লীগের শীষর্ নেতা ও স্বজনরা’ শীষর্ক একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপে্রক্ষিতে গোপালগঞ্জ জজ কোটের্র অতিরিত্তদ্ধ সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন সরদার ওই বছরেরই ৩ জুন মাহমুদুর রহমানসহ আটজনকে আসামি করে ওই মানহানির মামলা করেন। গতকাল সোমবার ওই মামলায় নির্ধারিত দিনে মাহমুদুর রহমান হাজির না হওয়ায় গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোল্লা সাইফুল আলম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আদালত থেকে বের হয়ে অামার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অামি অত্যাচারিত। অামি অাইনের শাসন পাইনি। তবে অাইনের প্রতি শ্রদ্লাশীল। দুভর্াগ্যজনক হচ্েছ, ৫০০ ধারার মামলায় এ রকম গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া অামি মনে করি সংবাদপত্রের স্বাধীনতার উপর অাঘাত এবং এটার ব্যাপারে সব সাংবাদিকের ঐক্যবদ্ল হওয়া উচিত। এভাবে মানহানির মামলার ব্যাপারে দলমত নিবির্শেষে সবার প্রতিবাদ জানানো উচিত।’