গোপালগঞ্জে ট্রাকচাপায় সাত জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের সদর উপজেলার বোলতলিতে টেকেরহাট আঞ্চলিক সড়কে আজ শুক্রবার বিকেলে ট্রাকচাপায় সাত জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকেরহাট বাজারে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।