গোপালগঞ্জে দাফন নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে আজ বৃহস্পতিবার লাশ দাফন নিয়ে সংঘর্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ৩০ জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার বনগ্রামে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বরকত জাহান সিকদার, আবদুল মান্নান সিকদার (৬৫), উলু সিকদার (৪০), আলম সিকদার (৩৫), জাকির মজুমদার (৪৫), হাফিজুর মজুমদার (৩৫), বক্কার মজুমদার (২৫), আবু সাঈদ মজুমদার (২৫), বশির মজুমদার (২২) ও মিজানুর মোল্যা (৪০)।এলাকাবাসী ও আহত ব্যক্তিরা জানান, গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এনজাল হক ৫ জানুয়ারি মারা যান। ওই দিন দুপুরে লাশ দাফন করার সময় করপাড়া ইউপি চেয়ারম্যান বরকত জাহান সিকদার দাবি করেন, মৃত ব্যক্তির কাছে ৭০ হাজার টাকা পান। ইউপি চেয়ারম্যান এ সময় কবর ভেঙে ফেলতে চাইলে উপস্থিত লোকজন দুই ভাগে ভাগ হয়ে যায়। এ সময় ওই চেয়ারম্যান লাঞ্ছিত হন। এ ঘটনার জের ধরে চেয়ারম্যানের ছেলে ইনাম সিকদার আজ সকালে মৃতের ভাই জাহিদ মজুমদারকে মারধর করেন। মারধরের খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের লোকজন ও জাহিদ মজুমদারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।