প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অন্যজনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রেমানন্দ মধু নামে এক প্রধান শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মঞ্জু রায় নামের ওই পরীক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। উল্লেখ্য, প্রেমানন্দ মধু মাচাত্তারা পাবলিক উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক।আজ রোববার এসএসসি পরীক্ষা চলাকালে কোটালীপাড়া উপজেলা সদরে সরকারি শেখ লুত্ফর রহমান কলেজকেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কবির মাহমুদ সাক্ষ্যপ্রমাণ শেষে এই রায় দেন।ইউএনও কবির মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কাটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন জানান, ওই প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।