গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ২, ঝড়ে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া ও সদর উপজেলায় গতকাল শনিবার রাতে বজ্রপাত ও ঝড়ে দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির মাহমুদ জানান, গতকাল রাত দেড়টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের বানারছড় গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন সুবোধ মণ্ডল (৭০) ও তাঁর স্ত্রী বারণী মণ্ডল (৫০)।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন জানান, উপজেলার নিজরা ইউনিয়নের নয়টি গ্রামে গতকাল রাত দেড়টার দিকে ঝড় বয়ে যায়। এতে ঘরচাপা পড়ে ৩০ জন আহত হয়। বিধ্বস্ত হয়েছে ৩০০ বাড়িঘর।