গোপালগঞ্জে বাস নদীতে, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে একটি বাস নদীতে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন: সাহারুল ইসলাম (১৬), রহিম মল্লিক (৩৮) ও কাওসার মোড়ল (২৮)। দুর্ঘটনায় বাসের ৬৮ জন যাত্রী আহত হন। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়। নিহত ও আহত ব্যক্তিরা সবাই শ্রমিক বলে জানা গেছে। আহত শ্রমিক আ. রউফ, জালাল উদ্দিন ও রবিউল ইসলাম জানান, খুলনার আইলাদুর্গত দাকোপ ও কয়রা এলাকায় এখন কাজের অভাব। তাই কাজের খোঁজে ওই বাসে করে তাঁরা সিলেট যাচ্ছিলেন। বাসে ৭০ জন শ্রমিক ছিলেন। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজিজুর রহমান জানান, বাসটি নদীতে পড়ার পর স্থানীয় এলাকাবাসী ও ফরিদপুর থেকে আসা ডুবুরিরা তিনজনের লাশ উদ্ধার করেন।