গোপালগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আজ শনিবার ভোরে এবং ঘোষেরচর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। এঁরা হলেন যুথী ঘোষ (৩৫) ও নুরু মোল্লা (৩০)।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর ছয়টার দিকে টুঙ্গিপাড়ার বর্ণি স্কুলের কাছে বাঁওড়ের পানিতে ভেজানো পাট তুলতে যান নুরু মোল্লা। এ সময় পানিতে থাকা সঞ্চালন লাইনের একটি ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ শহরসংলগ্ন ঘোষেরচর গ্রামে বাড়ির উঠানের একটি জিআই তার থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন গৃহবধূ যুথী। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে অর্চনা গোলদার নামের আরেক গৃহবধূ আহত হন। তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।