গোপালগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জলকরপাড়ার একটি বাড়ি থেকে র্যাব উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) মাদারীপুর ক্যাম্পের একটি দল ওই গ্রামের আবুল কালাম মাস্টারের বাড়ির রান্নাঘরে কুড়ানো পাতার আড়ালে রাখা বোমা তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করে। তবে এ ঘটনায় র্যাব কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করেনি।উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৪০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বারুদ, ৫০০ গ্রাম পটাশ, ৪০০ গ্রাম সালফার, ৫০টি লোহা ও সিসার বল, ১২০টি কাচের শিশি ও কর্ক, ১০টি খালি টিনের কৌটা, আধা লিটার পেট্রল ও দুটি লাল রঙের স্কচটেপ।অভিযানে নেতৃত্বদানকারী র্যাবের ডিএডি মো. কাউসার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা এই অভিযান চালিয়েছেন। তিনি বলেন, উদ্ধার করা সরঞ্জাম দিয়ে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরি করা সম্ভব। বোমায় পেট্রল ব্যবহার করে ব্যাপক অগ্নিকাণ্ডের পরিকল্পনা ছিল বলে আপতদৃষ্টিতে মনে হচ্ছে।র্যাবের মাদারীপুর ক্যাম্পের লে. কমান্ডার হাসান বলেন, উদ্ধারের পর এসব সরঞ্জাম র্যাবের মাদারীপুর ক্যাম্পে এনে রাখা হয়েছে। বরিশাল থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ এনে এগুলো পরীক্ষার পর কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করে উদ্ধার করা সরঞ্জাম হস্তান্তর করা হবে। তিনি বলেন, ঘরটি রাস্তার পাশে এবং সেখানে কেউ বসবাস করে না। এ জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর র্যাব নজর রাখছে।ওকে