গোপালগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৪ জানুয়ারি শেষ হয়েছে। সদর উপজেলার ঘোনাপাড়া মাঠে দুই দিনব্যাপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৬৪ জন খেলোয়াড় অংশ নেন। ৩২টি ডাবল গেম অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ২২ জানয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী নাঈম খান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।