গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে আবুল খায়ের সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটির পরিচয় পাওয়া গেছে। তার নাম অর্নি (৭)। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের সৈয়াদুল হকের মেয়ে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল, বাগেরহাটের মোল্লাহাট হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোপালগঞ্জ সদর থানার দারোগা আবু তালেব জানিয়েছেন, ঢাক থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় আর ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়।