গোপালগঞ্জে সংঘর্ষে ৩৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপেক্ষ ৩৫ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জের ধরে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমানের সমর্থক ইব্রাহিম সরদারকে বাবরগাতী গ্রাম থেকে মুকসুদ খাঁর সমর্থকেরা ধাওয়া করে। খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ৩৫ জন আহত হয়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেছেন, ঈদের দিনই দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে তখন পুলিশ মাঝিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। আজকের ঘটনাটি পূর্বপরিকল্পিত নয়। তবে খবর পয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।