গোপালগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডে ফায়েক শেখের ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিক হাসিব (১৬) ওই ওয়ার্কশপের শ্রমিক। তার বাড়ি গিমাডাঙ্গা গ্রামের সাকিব শেখের ছেলে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, নিহতের পরিবার থেকে মামলা করা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।