গোপালগঞ্জে সেই বাসচালকের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় বাসের চালককে আসামি করে মামলা হয়েছে। পুলিশ আজ শনিবার কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ওই বাসের চালক এখনো পলাতক। পুলিশ তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশ ছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন যানবাহন পরিদর্শক (তদন্ত)। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিয়ানী উপজেলার কালনাঘাট থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে যাচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরায় গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন চিকিৎসকসহ ছয়জন নিহত হন।