গোপালগঞ্জে সেরা লাল মিয়া সিটি কলেজ
এইচএসসি পরীক্ষায় এবার গোপালগঞ্জের বিভিন্ন কলেজ থেকে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এবার মোট চার হাজার ৯৪৫ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিন হাজার ২৭৯ জন পাস করেছেন। জেলায় পাসের হার শতকরা ৬৬ দশমিক ৩০ ভাগ। ফলের দিক থেকে বেসরকারি লাল মিয়া সিটি কলেজ এবারও এগিয়ে। জেলা শহরের এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। ৫১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৯৩ জন।বঙ্গবন্ধু কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। ৮৮৮ জনের মধ্যে পাস করেছেন ৪৩০ জন। এম এইচ খান কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া মুকসুদপুর উপজেলার বাটিকামারী কলেজ, মুকসুদপুর কলেজ ও বঙ্গরত্ন কলেজ থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছেন। কাশিয়ানী উপজেলার জয়নগর ইয়ার আলী খান কলেজ থেকে দুজন, রাজপাট কলেজ থেকে পাঁচজন ও এম এ খালেক কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। শহরের বাইরে কোটালীপাড়া উপজেলার রামশীল কলেজ থেকে ছয়জন ও ভাঙ্গারহাটের কাজী মন্টু কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। টুঙ্গিপাড়ার ইমদাদুল হক মেমোরিয়াল কলেজ থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছেন।মাদ্রাসা বোর্ড: মাদ্রাসা বোর্ড থেকে গোপালগঞ্জ সদর উপজেলায় ১০৯ জনের মধ্যে ৮৮ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন। পাসের হার ৮০ দশমিক ৭৩ ভাগ। কাশিয়ানী উপজেলায় ১৩৫ জনের মধ্যে ১২৩ জন পাস করেছেন। তিনজন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯১ দশমিক ১১ ভাগ। কোটালীপাড়া উপজেলায় ৪২ জনের মধ্যে ৪১ জন পাস করেছেন। পাসের হার ৯৭ দশমিক ৬২ ভাগ। মুকসুদপুর উপজেলায় ১৪১ জনের মধ্যে ১৩৫ জন পাস করেছেন। পাসের হার ৯৫ দশমিক ৭৪ ভাগ। টুঙ্গিপাড়ায় ৪৪৫ জন পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৯০ দশমিক ৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী: এবারই প্রথম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় তাঁর কার্যালয়ে বসে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।