গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের সোনাপুর এলাকায় আজ শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, সদর উপজেলার নপরিরচর গ্রামের বাবুল শেখ (৩২), তাঁর স্ত্রী শিউলী আক্তার (২৭) ও শিশুপুত্র রাকিব (৬)।এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে লোকজন অবরোধ তুলে নেয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাবুল তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলী ও শিশুপুত্র রাসেলকে মোটরসাইকেলে নিয়ে সোনাপুরে তাঁর এক বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন। গ্রামের রাস্তা থেকে মোটরসাইকেলটি মহাসড়কে উঠলে খুলনা থেকে ঢাকাগামী পর্যটক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় শিউলীর সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় এবং সবাই ঘটনাস্থলেই মারা যান।নিহত ব্যক্তিদের লাশগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পাঠিয়ে দেওয়া হয়েছে।