গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলার মুকসুদপুরের চণ্ডিবদ্দি গ্রামে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতেরা হলেন নসিমনের যাত্রী ফরিদপুরের নগরকান্দার কামারদিয়া গ্রামের মজিবর খান (৫৫), মুকসুদপুরের উত্তর চণ্ডিবদ্দি গ্রামের অরুণ বণিক (৫০), কৃষ্ণাদিয়া গ্রামের মাহাবুব হোসেন (১৮) ও হাসিব (১৪)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, সংযোগ সড়ক থেকে যাত্রীবোঝাই নসিমনটি মহাসড়কে উঠছিল। এ সময় গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে নসিমনটির সংঘর্ষ হয়। সংঘর্ষে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩০ জন বাসযাত্রী আহত হন।