গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানীতে গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় জনগণ কোটালীপাড়া-রাজৈর সড়ক অবরোধ করে রাখে।নিহত ব্যক্তিরা হলেন—আলোমতি বিশ্বাস (৮৫) ও আলিম (২৫)।পুলিশ জানায়, আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কে দেবগ্রাম স্কুলের কাছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মায়ের দোয়া পরিবহন নামে একটি বাস আলোমতি বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী সকাল সাড়ে নয়টা থেকে কোটালীপাড়া-রাজৈর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে বিকাশ পরিবহনের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি শামুক বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকের ওপর বসে থাকা শামুক ব্যবসায়ী আলিম শেখ মারা যান। আহত হন বাসের অন্তত ২৫ জন যাত্রী।এর মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আলিম টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের নাক্কার শেখের পুত্র।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।