গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়া এলাকায় সামনের চাকা ফেটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন। আজ শুক্রবার রাতে পাইককান্দি ফকিরপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নড়াইলের লোহাগড়ার তরিকুল ইসলাম (৪২), গোপালগঞ্জের জিন্নাত খাঁ (২৫), স্বপন (৩৫), শানু মোল্লা (৩২), মো. খালিদ হোসেন (২৭) ও বাসের হেলপার মিলন (২৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাতে বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানি যাচ্ছিল। এ সময় পাইককান্দি ফকিরপাড়া এলাকায় আসতেই সামনের চাকা হঠাত্ ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের ছাদের ওপরে থাকা ৪০ জন যাত্রী নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।