গোপালগঞ্জে ১৭টি হরিণের চামড়া উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ থেকে ১৭টি হরিণের চামড়া উদ্ধার করেছে র্যাব। এ সময় চার পাচারকারীকেও র্যাব গ্রেপ্তার করে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চামড়াগুলো উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের পবিত্র ঠাকুর (৬৫), খুলনার কয়রার নহেশ্বরীপুর গ্রামের শিলা দত্ত (২২), অমর মণ্ডল (৪০) ও নিশি মণ্ডল (৩৯)। র্যাব-৮ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে এসব চামড়া চারটি চটের বস্তায় ভরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামে পবিত্র ঠাকুরের বাড়িতে নেওয়া হচ্ছিল। পরে এগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্য ছিল। গ্রেপ্তারকৃত শেষোক্ত তিন জন শিকারি। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় র্যাব একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।